দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পদবি: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ (Front Desk Executive)
বিভাগ: এইচআর অ্যান্ড অ্যাডমিন (HR & Admin)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
কাজের দায়িত্ব
১. পেশাদার ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে অতিথি, দর্শনার্থী ও ক্লায়েন্টদের অভ্যর্থনা জানানো।
২. পিএবিএক্স (PABX) সিস্টেমের মাধ্যমে আসা ফোনকল গ্রহণ এবং সংশ্লিষ্ট বিভাগ বা কর্মকর্তার কাছে সংযোগ করে দেওয়া।
৩. আগত চিঠি, কুরিয়ার, বিল ও দাপ্তরিক নথিপত্র গ্রহণ, নথিভুক্ত এবং সংশ্লিষ্ট বিভাগে সময়মতো পৌঁছে দেওয়া।
৪. দর্শনার্থীদের তথ্য সংরক্ষণ এবং ফ্রন্ট ডেস্কের সার্বিক কার্যক্রম পরিচালনা করা।
৫. প্রতিষ্ঠানের টেলিফোন ডিরেক্টরি ও যোগাযোগের তথ্যভান্ডার হালনাগাদ রাখা।
৬. এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা।
৭. অভ্যর্থনা কক্ষ সব সময় পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও পেশাদার পরিবেশে রাখা।
৮. কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।
শিক্ষাগত যোগ্যতা
ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা
বাংলা ও ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত যোগাযোগে দক্ষতা।
মাইক্রোসফট অফিসের (ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট) কাজে দক্ষতা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শিতা।
ভালো আন্তব্যক্তিক যোগাযোগ ও গ্রাহকসেবা প্রদানের দক্ষতা।
সাংগঠনিক কাজ ও নথিপত্র সংরক্ষণে দক্ষতা।
একসঙ্গে একাধিক কাজ করার সক্ষমতা এবং চাপের মধ্যেও পেশাদার আচরণ বজায় রাখার যোগ্যতা।
ইতিবাচক মনোভাব, সততা ও দায়িত্বশীলতা।
অভিজ্ঞতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
প্রতিযোগিতামূলক বেতন।
বছরে দুটি উৎসব বোনাস।
প্রতিবছর বেতন পর্যালোচনা।
মোবাইল বিল।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
আবেদনের লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSck1qLYytdoCQGgvud_LR7p9IPUcaaKSIwNwcQRdTQpzIjRPw/viewform
যে আই